প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩

জাপানে জনশক্তি নেওয়ার আহ্বান চট্টগ্রাম চেম্বারের


জাপানে জনশক্তি নেওয়ার আহ্বান চট্টগ্রাম চেম্বারের
জাপানে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ। সোমবার চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি রাইসা মাহবুব, জেটরো’র ঢাকাস্থ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ আকতার পারভেজ, ওমর মুক্তাদির। ওমর হাজ্জাজ বলেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু জাপান। দেশের বর্তমান অবকাঠামো উন্নয়নে জাপানের বড় বিনিয়োগ রয়েছে। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ, ঢাকা মেট্রোরেল এবং শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অন্যতম। জাপানি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা করতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। চেম্বার আগামী বছর ‘বে অব বেঙ্গল গ্রোথ সামিট’ আয়োজন এবং একটি বাণিজ্য প্রতিনিধি দল জাপান পাঠানোর পরিকল্পনা নিচ্ছে। জাপানের অব্যাহত উন্নয়ন সহযোগিতাকে আরও প্রসারিত করার লক্ষ্যে তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের অনুরোধ জানান। জেটরো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো বলেন, জাপানি বিনিয়োগকারীরা আশা করেন ২০২৫ সালের মধ্যে জাপান-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) সম্পন্ন হবে। এছাড়া কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিউরের জটিলতা সহজ করা গেলে বিনিয়োগকারীরা আরও বেশি আগ্রহী হবে।

সর্বশেষ :

তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল   রাফিনহা ও ভিনিসিউসের গোল: অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ব্রাজিল মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা   মাত্র ১১ বছরেই কনিষ্ঠতম নারী গ্র্যান্ডমাস্টার বোধনা “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা   “অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা