প্রকাশিতঃ এপ্রিল ২৩, ২০২৩

রাজধানীতে নতুন ৪ কোভিড রোগী শনাক্ত


রাজধানীতে নতুন ৪ কোভিড রোগী শনাক্ত
মহামারি করোনাভাইরাসে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যারা সবাই ঢাকার বাসিন্দা। দেশের আর কোথাও এই সময়ে কেউ করোনায় আক্রান্ত হয়নি, কারো মৃত্যুও হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার মিলিয়ে মোট ২৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে ঢাকাতেই পরীক্ষা হয়েছে ২৩২টি নমুনা। তাতে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যারা সবাই ঢাকার বাসিন্দা। দিনে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৫২ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৪৫ শতাংশ ছিল। সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ২৬ দিন ধরে করোনায় কেউ মারা যায়নি দেশে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৫৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ১ জন কোভিড রোগীর সেরে ওঠেছে। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৬০৮ জন।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’