প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৫, ২০২৩

লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে, দুই ও তিন তলার সব পুড়ে ছাই


লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে, দুই ও তিন তলার সব পুড়ে ছাই
রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারের পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বিকেল ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। আগুন নেভার পর সরেজমিন ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। লোহার আসবাবপত্রের কিছু অংশ অবশিষ্ট আছে। এছাড়া অন্যান্য জিনিস পুড়ে স্তূপ আকারে রয়েছে। ভবনে থাকা সিলিং ফ্যানের পাখা পর্যন্ত পুড়ে গেছে। তৃতীয় তলায়ও একই অবস্থা। পুড়ে সব ছারখার হয়ে গেছে। ভবনের ভেতরে ঘুটঘুটে অন্ধকার ও তীব্র গরম ৷ ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউটের সদস্যরাও আগুন নেভাতে কাজ করেন। এর আগে সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ১টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি