প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৭, ২০২৫

সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন


সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে বাঘা উপজেলার আরানী পৌরসভায় অবস্থিত মি. আলমের বাড়িতে ভাঙচুর ও পরে আগুন দেয়া হয়। আগুনে চারতলা ভবনটির বেশিরভাগ কক্ষ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর একজন স্থানীয় সাংবাদিক জানান, সকাল সাড়ে এগারটার দিকে প্রায় ৪০০ থেকে ৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিয়ে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হয়। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা, বিএনপি, জামায়াতের স্থানীয় কর্মীরাও ছিলেন। বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে সবগুলো রুমে ভাঙচুর চালান তারা। এরপর সোয়া ১২টার দিকে বাড়িতে আগুন দেয়া হয়। এ সময় পুরো চার তলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘণ্টা খানেক পর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি