প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৬, ২০২৩

সেনবাগে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবীতে বিক্ষোভ-মানববন্ধন


সেনবাগে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবীতে বিক্ষোভ-মানববন্ধন
নোয়াখালীর সেনবাগ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা.মহিবুস সালাম সবুজের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে এবং তার অপরসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রোবাবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার সেনবাগ বাজারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মহিবুস সালাম সবুজের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও হাসপাতালে রোগী না দেখে তিনি তার কর্মস্থলে যোগদানের বর্ষপূর্তি করার অভিযোগ তুলেন। এ ছাড়াও একটি প্রাইভেট হাসপাতালে তার হাতে এনথেসিয়া দেয়ায় সিজারিয়ান অপারেশনের রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ সময় বক্তব্য রাখেন,সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহসভাপতি ওমর ফারুক ও সেনবাগ পৌর যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমূখ। অভিযোগের বিষয়ে জানতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহিবুস সালাম সবুজে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানইতে চাইলে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারের বলেন,ইতিমধ্যে বিষয়টি আমি জেনেছি। অভিযোগের আলোকে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ :

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ   এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো   ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার   যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা   সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা   ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল   আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।   নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।