হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


হরিণাকুণ্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরী, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা ক্রীয়া সংস্থা মাঠ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরী শুরু হয় সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা পরিষদ মিলনায়তন এসে শেষ হয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে আলোচনা সভা ও প্রভাতফেরী উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। পৌর মেয়র ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মহিউদ্দিন মাস্টার, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জাহিদুল ইসলাম বাবু মিয়া, মনজুর রাশেদ, আবুল কালাম আজাদ, শরাফত দৌলা ঝন্টু, এ্যাডভোকেট বজলুল রহমান, বসির উদ্দীন,কামাল হোসেন, পৌরসভার কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সরকারী কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। এদিকে সকাল ৯টায় হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আ\'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়ার সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক, সাবেক মেয়র শাহিনুর রহমান রিন্টু, উপজেলা আ\'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধক্ষ্য শরিফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনজের। এছাড়াও উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসেম আলী,উপজেলা আ\'লীগের নেতা ও সাবেক ছাত্রনেতা আমিরুজ্জামান পলাশ,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকি শিলু, চাঁদপূর ইউনিয়ন আ\'লীগের নেতা ফজলু মালিতা, তাহেরহুদা ইউনিয়ন আ\'লীগ নেতা আজিজুর রহমান মালিতা, উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, উপজেলা আ\'লীগের নেতা ও পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ