প্রকাশিতঃ এপ্রিল ৯, ২০২৩

ভারতে ইএমআইতে আম বিক্রি


ভারতে ইএমআইতে আম বিক্রি
গাড়ি, বাড়ি কিংবা ইলেকট্রনিক পণ্য, আজকাল ইএমআইতে পাওয়া যায় অনেককিছুই। তাই বলে ‘আম’ ইএমআইতে ! হ্যাঁ, এবার আম কেনা যাবে মাসিক কিস্তিতে, অর্থাৎ ইএমআইতে। ঋণ করে আম খাওয়ার এমন অভিনব ‘সুযোগ’ দিয়েছেন ভারতের পুনের এক আম বিক্রেতা। তবে এটি যেমন-তেমন আম নয়। বিশেষ এই আমের নাম আলফানসো। একে সাধারণ মানুষের হাতের নাগালে আনতে এমন অভিনব উদ্যোগ নিয়েছেন পুনের আম বিক্রেতা গৌরব সানাস। স্বাদে ও গন্ধে গোটা ভারতের পাশাপাশি বিশ্বেও জনপ্রিয় আলফানসো আম। ভারতের মহারাষ্ট্র রাজ্যের দেবগড় এবং রত্নগিরিতে মূলত এই আমের ফলন হলেও এর বেশিরভাগই চলে যায় রপ্তানির মাধ্যমে বিদেশে। অন্যদিকে, কম উৎপাদনের কারণে দামও থাকে বেশ চড়া। ফলে দামের জন্য অনেকেই এড়িয়ে চলেন কথিত এই সোনার আম। ওই ব্যবসায়ী জানিয়েছেন, কোভিডের পর থেকে এই বিশেষ প্রজাতির আমের বিক্রি কমে গেছে। কারণ, আলফানসো প্রজাতির আমের দাম অনেকটাই বেড়ে গেছে। সাধারণ মানুষের ইচ্ছা থাকলেও কেনার মতো উপায় নেই। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে ইএমআইতে আলফানসো আম বিক্রির পথে হেঁটেছি। গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টসের গৌরব দাবি করেছেন, তাঁরাই দেশের প্রথম প্রতিষ্ঠান যেখানে ইএমআইতে আম পাওয়া যাচ্ছে। গৌরব বলেন, ইএমআইতে আলফানসো আম দেওয়া সম্ভব হলে সবাই এর স্বাদ নিতে পারবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা জিরো ইন্টারেস্ট কার্ডের মাধ্যমে গ্রাহক নিজের সুবিধা মতো ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে আম কেনার টাকা দিতে পারেন। তবে এই সুবিধা পেতে ন্যূনতম পাঁচ হাজার টাকার আম কিনতে হবে। গৌরবের দোকানে চলতি বছর আলফানসো আম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১৩০০ রুপিতে। পবিত্র রমজান মাসের মধ্যেই এমন অফার দিতে পাড়ায় বিক্রি অনেকটাই বেড়েছে বলে দাবি তার।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি