সাইবার হামলার শিকার ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট


সাইবার হামলার শিকার ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট
২০২০ সালের ২৫ নভেম্বর প্রয়াত হয়েছেন দিয়েগো ম্যারাডোনা। তার স্মৃতি ফিরে আসে বারবার। কখনো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে, কখনো নাপোলির সেরি-এ লিগ-সাফল্যে। এবার ’৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহানায়ক নিজেই হাজির ধরাধামে! নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে প্রায় এক কোটি ২০ লাখ অনুসারীকে বিভ্রান্ত করে তার যুগান্তকারী পোস্ট, ‘তোমরা নিশ্চয় জানো, আমার মৃত্যুর খবর ঠিক না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যারাডোনার এই পোস্ট নিয়ে ঝড় ওঠার পরই জানা যায় আসল ঘটনা। মঙ্গলবার রাতে ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল। ধারণা করা হচ্ছে, মেক্সিকোর কোনো হ্যাকার আর্জেন্টাইন কিংবদন্তির ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। তার আরেকটি পোস্ট ছিল বেশ মজার, ‘স্বর্গে কোকাকোলা নেই, শুধু পেপসি আছে।’ এছাড়া লিওনেল মেসির প্রশংসা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমালোচনা করে পোস্ট করা হয়। পরে হ্যাকিংয়ের খবর নিশ্চিত করে ম্যারাডোনার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, দিয়েগো ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। তার আগ পর্যন্ত এখানে প্রকাশ করা সব কিছু বর্জন করুন।’

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি