প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩

পূবাইলে অজ্ঞাত গাড়িচাপায় সিএনজিচালক নিহত


পূবাইলে অজ্ঞাত গাড়িচাপায় সিএনজিচালক নিহত
পূবাইলে অজ্ঞাত গাড়িচাপায় সিএনজি অটোরিকশা চালক কবির মিয়া (৪৫) নিহত হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের পূবাইল ৪১নং ওয়ার্ডের ফেরিঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত চালক কবির মিয়া নরসিংদীর পলাশ থানার ভাটপাড়া এলাকার মৃত আবু জাফরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে টঙ্গী-ঘোড়াশাল সড়কের পূবাইল ফেরিঘাট নামক এলাকায় অজ্ঞাত কোনো গাড়ি কবির মিয়ার সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা চালক কবির মিয়ার মৃত্যু হয়। পরে পথচারীরা থানায় সংবাদ দেন। রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। জিএমপির পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব বলেন, দুর্ঘটনার পর রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সিএনজির ভেতর থেকে চালক কবির মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। সে সময় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা চালক কবির মিয়ার মৃত্যু হয়। তবে সিএনজিতে অন্য কোনো যাত্রী ছিল কিনা- এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি