প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩

টাকার বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ দেবে ফেসবুক


টাকার বিনিময়ে ‘ব্লু ব্যাজ’ দেবে ফেসবুক
টাকার বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করা যাবে বলে ঘোষণা দিয়েছেন জায়ান্ট কোম্পানি মেটার (ফেসবুক) প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। পোস্টে তিনি লিখেছেন, চলতি সপ্তাহে আমরা ‘মেটা ভেরিফাইড’ সাবক্রিপশন সেবা চালু করতে যাচ্ছি। এর ফলে জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট যাচাই, ব্লু ব্যাজ, অতিরিক্ত সুরক্ষাসহ সরাসরি গ্রাহক সহায়তা পাওয়া যাবে। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করা হয়, তাদের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষাও মিলবে এই গ্রাহক সেবায়। মার্ক জুকারবার্গ বলেছেন, ওয়েবে মেটা ভেরিফাইড মাসে ১১ দশমিক ৯৯ ডলার ও আইওএসে (আইফোন) ১৪ দশমিক ৯৯ ডলার খরচ হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই সেবা চালু করা হবে বলে পোস্টে তিনি লিখেছেন। তিনি আরও লিখেছেন, পর্যায়ক্রমে আরও দেশে ব্লু ব্যাজ প্রদানের পরিষেবা চালু করা হবে। এর আগে, ২০২২ সালের শেষ দিকে টুইটার কিনে নেয়ার পর একইভাবে টুইটারের ভেরিফিকেশন টুলস ‘ব্লু টিক’ বিক্রির ঘোষণা দেন ইলন মাস্ক।

সর্বশেষ :

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ   এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো   ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা   পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার   যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা   সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা   ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল   আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।   নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।