প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৭, ২০২৫

নওগাঁয় আ.লীগ কার্যালয় ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর-আগুন।


নওগাঁয় আ.লীগ কার্যালয় ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে ভাঙচুর-আগুন।
বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়। একইসঙ্গে নওগাঁ-১ আসনের সাবেক এমপি ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সন্ধ্যা ৬টার দিকে সাধন চন্দ্র মজুমদারের শহরের পোস্ট অফিসপাড়ার বাড়ি ভাঙা শুরু হয়। বাড়ির সামনের গেট ভেঙে বুলডোজার ঢুকিয়ে ভাঙচুরের পর বাড়িটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিকাল ৫টার দিকে শহরের মুক্তির মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন মিছিল নিয়ে সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। পরে একটি বুলডোজার দিয়ে দলীয় কার্যালয়টি ভাঙচুর শুরু হয়। আধা ঘণ্টা ধরে ভাঙচুর চালানোর পর কার্যালয়ের সামনের কয়েকটি শাটার ও দুটি লোহার জানালা খুলে ফেলা হয়। এ ঘটনার কারণে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভেঙে ফেলা দলীয় কার্যালয়ের সামনে ‘গণশৌচাগার’ লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। ভাঙচুরের আগে দুই গাড়িতে করে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলেও পরে চলে যান। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় লোকজন মিছিল নিয়ে সাধন চন্দ্র মজুমদারের শহরের পোস্ট অফিসপাড়ার বাড়ির সামনে আসেন। সন্ধ্যা ৬টার দিকে শুরু হয় ভাঙচুর। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধি আরমান হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।’

সর্বশেষ :

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক   ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত   নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি   ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর   ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ?   কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার   আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে   জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি   জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি