‘এক নজরে কুরআন’ প্রতিটি ঘরে থাকা দরকার: সারজিস আলমের প্রশংসা


‘এক নজরে কুরআন’ প্রতিটি ঘরে থাকা দরকার: সারজিস আলমের প্রশংসা
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার তাঁর ফেসবুক পোস্টে বিশিষ্ট ইসলামিক বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারীর নতুন বই ‘এক নজরে কুরআন’ সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করেছেন। এক ঘণ্টার পাঠ অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন যে বইটি তরুণ প্রজন্মের চাহিদার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তিনি এটিকে সহজবোধ্য, গল্পের ছলে শেখার মতো এবং বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য উপযোগী বলে উল্লেখ করেন। তিনি বলেন,“মিজানুর রহমান আজহারী কর্তৃক লিখিত নতুন বই\"এক নজরে কুরআন\",১ ঘন্টা পড়ার পর মনে হয়েছে ঠিক যেন তরুণ প্রজন্মের প্রত্যাশাকে সামনে রেখে বইটি লেখা হয়েছে। সহজবোধ্য, সহজে পাঠ্য, গল্পের ছলে mind এ mapping হয়ে যায়!” সারজিস আলমের মতে ইসলামিক শিক্ষা ও কুরআনের বার্তা নতুন প্রজন্মের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই বইটি রচিত হয়েছে। সারজিস আলমের বলেন, প্রতিটি ঘরে এই বই থাকা উচিত এবং অন্তত একবার পাঠ করা উচিত। তিনি বিশেষভাবে তরুণদের জন্য এর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সারজিস আলম বলেন,“আমার মনে হয়েছে প্রতিটি ঘরে এই বইয়ের ১কপি থাকা আবশ্যক। সবার অন্তত একবার বইটির শুরু থেকে শেষ পড়া উচিত। Specially যারা student, তরুণ প্রজন্মের প্রতিনিধি। অবশ্যই পবিত্র কুরআনে রয়েছে সকল সমস্যার সমাধান।” ধর্মীয় গ্রন্থের সারসংক্ষেপ বা সহজ পাঠ্য সংস্করণ তৈরি করার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। কুরআনের গভীর অর্থ বোঝার ক্ষেত্রে তরুণদের জন্য সহজবোধ্য ভাষায় লেখা গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বইটির গ্রহণযোগ্যতা এবং এর প্রভাব নিয়ে ধর্মীয় পণ্ডিত ও শিক্ষাবিদদের মূল্যায়ন আরও প্রয়োজন।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি