শালিখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি


শালিখায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ কেরামত আলী (আজাদ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অন্যতম নেতা মনিরুজ্জামান মনা সরদার, উপজেলা বিএনপি নেতা মোঃ আলিম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিংকু বিশ্বাস, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমূখ। এ সময় বক্তারা বলেন চক্রান্ত,সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টিকারীকে কোন ছাড় নয়, সংখ্যালঘুদের সাথে কোন দাঙ্গা নয় আমরা সম্প্রীতির বন্ধন চাই। জাতীয়তাবাদী দল বিএনপি অনেকবার এ দেশে নেতৃত্ব দিয়েছে তাই আমরা আশাবাদী আগামী দিনেও এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মোল্যা।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি