মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা দায়রা জজকে সংবর্ধনা দিলেন আইনজীবীরা।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জ আদালতের নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানকে সংবর্ধনা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় নবনিযুক্ত বিচারককে ফুলেল শুভেচ্ছা জানান আইনজীবীরা।এর আগে তিনি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি মুন্সীগঞ্জ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন।জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মেহের নিগার সূচনা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আতিকুর রহমান, যুগ্ন জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মাসুদ-উর-রহমান, যুগ্ন জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শহিদুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মওদুদ আহমেদ।অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হান্নান মিয়া জুয়েলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সুমন সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সহ- সভাপতি ও সরকারি কৌশলী (ভিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমারত হোসেন, অ্যাডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট আলমগীর কবির, সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট হুমাউন কবির মিজি শাহিন।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট নাছিম আখতার সুমন, সহকারী পাবলিক প্রসিকিউটর মো. নুর হোসাইন, আইনজীবী সমিতির কোষাধক্ষ্য অ্যাডভোকেট আজিজুর রহমান রাজিব সহ আদালতের অন্যান্য বিচারকগণ ও সমিতির আইনজীবীরা।অনুষ্ঠানে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ তার বক্তব্যে আইন ও আদালতের উপর বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন।
