নওগাঁর নিয়ামতপুরে গরুসহ ২ গরু চোর আটক
ভুপাল চন্দ্র রায়, জেলা সংবাদদাতা, নওগাঁ, রাজশাহী
নওগাঁ নিয়ামতপুর পুলিশের অভিযানে ছাতরা বাজার থেকে জনগণের সহায়তায় গরুচোর চক্রের সক্রিয় ০২ জন চোর গরুসহ আটক করা হয়েছে। সেই সাথে চোরাই কাজে ব্যবহৃত ০১ টি পিকাপ জব্দ করে নিয়ামতপুর থানা পুলিশ।
০৭ সেপ্টেম্বর সোমবার বিকেল অনুমান ৫টায় নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজার এলাকার এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সাপ্তাহিক গরুর হাট হইতে আন্ত:জেলা চোর চক্রের কিছু সক্রিয় সদস্য কৌশলে গরু চুরি করে পূর্ব হইতে ঠিক করে রাখা পিক-আপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন সহায়তায় গরু-পিকআপসহ ০২ জন চোরকে নিয়ামতপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরদ্বয়ের নাম ১। মো: জজ মিয়া(৫০), পিতা- মৃত কুদ্দুস মিয়া, সাং- মান্দার পাড়া, ইউপি- বারুন্দি, ২। মো:রানা (৩১), পিতা- মৃত আবুল হোসেন, সাং- ওরুন্দি, ইউপি- সরমান্দি, উভয় থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ বলিয়া জানা যায়। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।