মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান‘র আগমন উপলক্ষ্যে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে জেলা আইনজীবী সমিতির হলরোমে এ মত বিনিময় সভা করা হয়। অনুষ্ঠানে আইনজীবীরা বিচারপতি জেবিএম হাসানকে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান পরে বিচারপতির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মো. তোতা মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাহানারা ফেরদৌস, শিশু সংহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সারাফুজ্জামান আনছারী।অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হান্নান মিয়া জুয়েলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সুমন সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সলিল সরকার, সাবেক পিপি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমারত হোসেন, অ্যাডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুর হোসাইন।অনুষ্ঠানে বিচারপতি জেবিএম হাসান তার বক্তব্যে বার ও বেঞ্চ সমন্বয়ে আদালতের মামলা দ্রুত নিস্পত্তি, বিচারপ্রাথিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে আহবান জানান। এছাড়াও বিচারপতি আদালতের বিচারক, সরকারী আইনজীবী, সমিতির সাধারন আইনজীবী সহ মুন্সীগঞ্জের সার্বিক দিক দিয়ে প্রশংসা করেন। তিনি লিগ্যাল এইডের মামলা ছাড়াও গরিব ও অসহায় বিচারপ্রাথিদের মামলায় সহযোগিতা করার জন্য মুন্সীগঞ্জ জেলা বারের সিনিয়ন আইনজীবীদের সুদৃষ্টি কামনা করা সহ বিচারপতি আইন ও আদালতের উপর বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন।
