শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময়


শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময়
মাগুরার শালিখা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হাসান চৌধুরী এবং শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাব শালিখার সাংবাদিকবৃন্দ। বুধবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও শালিখা থানায় পৃথকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত দুই কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হাসান চৌধুরী বলেন, \"উপজেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের গঠনমূলক কাজে নিয়ম অনুযায়ী সহযোগিতা করবে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা একান্ত প্রয়োজন।\" তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনে ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। অন্যদিকে, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, \"পুলিশ সবসময় ন্যায়ের পক্ষে কাজ করবে। শালিখার অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় আমি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।\" তিনি যেকোনো প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, সহ-সভাপতি তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমেশ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক আবু হুরাইয়া, মহিলা বিষয়ক সম্পাদক দিলারা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত বিশ্বাস, তথ্য ও প্রচার সম্পাদক সুবীর কুমার ঘোষ, ধর্মবিষয়ক সম্পাদক মহাব্বত আলী। এছাড়াও সদস্য লক্ষণ কুমার, মোঃ তরিকুল ইসলাম,সুমন সাহা,মো:আনিচুর রহমান মোঃ আক্কাস আলী, সেলিম রেজা, মেহেদী হাসান আলিপ, সুমন খান, মোঃ রাজু আহমেদ ও বিশ্বজিৎ বসুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সর্বশেষ :

দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম?   দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল   রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ   শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি   কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে   এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা   পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার   কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ   ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ