নওগাঁর আত্রাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ পিস অবৈধ (এম্পুল) ইনজেকশনসহ এক জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। সমোবার বিকেল সাড়ে ৪টার দিকে কাশিয়া বাড়ি বলরামচক চৌধুরী পাড়া এলাকা থেকে মফিজুল(৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, আত্রাই থানা পুলিশের একটি দল উপজেলা র কাশিয়া বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মফিজুলের কাছে থেকে ৬ পিস অবৈধ এম্পুল( ইনজেকশন) উদ্ধার করা হয়। মো. মাফিজুল ইসলাম উপজেলার বলরামচক চৌধুরীপাড়া এলকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ১১ দেখিয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০...
নওগাঁর আত্রাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ পিস অবৈধ (এম্পুল) ইনজেকশনসহ এক জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
সমোবার বিকেল সাড়ে ৪টার দিকে কাশিয়া বাড়ি বলরামচক চৌধুরী পাড়া এলাকা থেকে মফিজুল(৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, আত্রাই থানা পুলিশের একটি দল উপজেলা র কাশিয়া বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মফিজুলের কাছে থেকে ৬ পিস অবৈধ এম্পুল( ইনজেকশন) উদ্ধার করা হয়। মো. মাফিজুল ইসলাম উপজেলার বলরামচক চৌধুরীপাড়া এলকার
মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ১১ দেখিয়ে
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহাবুব আলম জানান,আত্রাই উপজেলায় মাদক পাচার রোধে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।