প্রকাশিতঃ মে ২০, ২০২৩

একটা সময় আমি হতাশ হয়ে গিয়েছিলাম: পূর্ণিমা


একটা সময় আমি হতাশ হয়ে গিয়েছিলাম: পূর্ণিমা
দেশের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ে মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। সেই থেকে শুরু করে ক্যারিয়ারে পার করেছেন ২৫ বছর। অভিনয় করেছেন ৮০টি সিনেমায়। বর্তমানে তার অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচারিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এবং ছটকু আহমেদের ‘আহারে জীবন’ নামে তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ারের শুরুতে নাটকেও অভিনয় করেছিলেন। এখনও মাঝে মধ্যে নাটকে দেখা যায়। উপস্থাপনায়ও দেখা গেছে তাকে। অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞ আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী, টেকনিশিয়ান, সাংবাদিকসহ দর্শকের প্রতি। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে উত্থান-পতন তো ছিলই। একটা সময় এসে আমি হতাশও হয়ে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে উপস্থাপনা দিয়ে আলোচনায় এসে আবারো আমি আমার পূর্বের অবস্থানে ফিরে আসি। নায়করাজ রাজ্জাক আঙ্কেল আমাকে নিয়ে দু’টি সিনেমা নির্মাণ করেছিলেন। সেই সময়টায় তিনি আমাকে নিয়ে যে ড্রাইভ দিয়েছিলেন, এ জন্য তার কাছে ঋণী।’

সর্বশেষ :

মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’।   মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’। মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা।   মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা। মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার।   মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার। তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা