আ.লীগ নেতার মতবিনিময় সভায় নেতাকর্মিদের মাঝে র‍্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ


আ.লীগ নেতার মতবিনিময় সভায় নেতাকর্মিদের মাঝে র‍্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সেনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুকের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মিদের মাঝে র‍্যাফেল ড্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর দিকে চাটখিল জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ৫শতাধিক নেতাকর্মিদের মাঝে ২ হাজার টাকা করে নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হয় এবং র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে নেতাকর্মিদের পুরস্কৃত করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী অরচার্ড গ্রুফের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর কমান্ডার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী। সভাপতির বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ ফারুক বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমার শৈশব-কৈশর কেটেছে চাটখিলে।কর্মজীবনে আমি প্রায় লক্ষাধিক লোককে বিদেশ পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আল্লাহ যদি আমার আপনাদের সেবা করার তৌফিক দান করে তাহলে আমি চাটখিলবাসীর জন্য কর্মসংস্থার ব্যবস্থা করবো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ষড়যন্ত্রকারীরা হারাতে পারবে না। এ সময় আরো বক্তব্য রাখেন, চাটখিল মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা আক্তার মেরী,বদলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তৈয়ব প্রমূখ।

সর্বশেষ :

আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা   আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি   বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী   প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর   ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী   ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ   এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?   ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ   দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ