বয়কটের মধ্যে কোকাকোলা-স্প্রাইট কিনে ফেসবুকে ছবি দিল জবি ছাত্রলীগ


বয়কটের মধ্যে কোকাকোলা-স্প্রাইট কিনে ফেসবুকে ছবি দিল জবি ছাত্রলীগ
দেশব্যাপী বয়কট করছে ইসরায়েলি পণ্য কোকাকোলা। এর মধ্যে ঈদের দিন ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের আপ্যায়নের জন্য কোকাকোলা ও স্প্রাইট কিনে তার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। রোববার রাতে জবি ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্টে কোকোকোলাসহ সভাপতি-সাধারণ সম্পাদকের ছবি দেখা যায়। জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীর গ্রুপের নেতৃত্ব দেওয়া কর্মী রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারেকের ফেসবুক পোস্টে দেখা যায়, জবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের রুমে বসে আছেন। সামনে কোকোকোলা, স্প্রাইটের প্যাকেট। রান্নার জন্য প্রস্তুতির ছবিও রয়েছে। পোস্টে লেখা হয়। ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে চলছে আপ্যায়নের প্রস্তুতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এমন যারা ঢাকায় আছেন, সবাই আমন্ত্রিত। এমন ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীকে পোস্ট দিতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে জবি ছাত্রলীগের সহ-সভাপতি পদে থাকা এক নেতা বলেন, যেখানে সরকার ফিলিস্তিনের পক্ষে। কেন্দ্রীয় ছাত্রলীগ থেকেও ইজরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনের পক্ষে কর্মসূচি করেছে। সেখানে ইসরায়েলি পণ্য কোকোকোলা কিনে তার সঙ্গে ছবি সভাপতি-সেক্রেটারি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার অশোভনীয়। ঈদের দিন শিক্ষার্থীদের এগুলো বিতরণ করা হবে। ইসরায়েলি পণ্য কিনে বাংলাদেশ ছাত্রলীগকে বিতর্কিত করলো তারা। নাম গোপন রাখার শর্তে আরেকজন শিক্ষার্থী বলেন, কিছুদিন পূর্বে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে আজকে আবার তারা আপ্যায়নের নামে ইসরায়েলি পণ্য কোকাকোলা ও স্প্রাইট কিনে ছবি তুলছে- এটা তো সম্পূর্ণ দ্বিচারিতা। এবিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, আমরা দোকানদারকে বলেছিলাম, কিন্তু তিনি কোকোকোলা পাঠিয়ে দিছে। এটা আবার চেঞ্জ করে নিয়ে আসব। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার বিষয় তিনি বলেন, কোনো একটা কাজ করতে গেলে আলোচনা সমালোচনা হবেই। এটা নির্ভর করে তাদের দৃষ্টিভঙ্গির উপর। তবে এ বিষয়ে জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজীকে ফোন দেওয়া হলে পাওয়া যায়নি।

সর্বশেষ :

আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা   আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি   বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী   প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর   ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী   ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ   এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?   ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ   দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ