প্রকাশিতঃ নভেম্বর ২৮, ২০২৪

গাজার নুসেইরাতে ইসরায়েলি হামলায় একই পরিবারের নয় সদস্য নিহত


গাজার নুসেইরাতে ইসরায়েলি হামলায় একই পরিবারের নয় সদস্য নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের তীব্র হামলা অব্যাহত রয়েছে।এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পরিবারের নয়জন সদস্য নিহত হয়েছেন।ইসরায়েলের বর্বর সেনাবাহিনী গাজার আবাসিক ভবন, জনসেবামূলক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে। সংবাদমাধ্যম আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, বৃহস্পতিবার(২৮ নভেম্বর)ইসরায়েলি স্থলবাহিনী নেটজারিম করিডর সম্প্রসারণের জন্য এই অভিযান চালায়।৬.৫ কিলোমিটার দীর্ঘ এই করিডরটি গাজার উত্তর এবং দক্ষিণ অংশকে আলাদা করেছে।ইসরায়েলি সেনারা দাবি করেছে, এই ভবনগুলি ফিলিস্তিনি যোদ্ধারা পর্যবেক্ষণ স্থল হিসেবে ব্যবহার করছে। এদিকে উত্তর গাজায় বেইত লাহিয়া শহরে আবাসিক ভবনের ওপর ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হন।দক্ষিণ গাজায় খান ইউনিস শহরের পূর্বাঞ্চলীয় এলাকায় ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় আরও চারজন নিহত হন। উল্লেখ্য,জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের ৭০ শতাংশের বেশি নারী ও শিশু। এখন পর্যন্ত গাজার যুদ্ধে ৪৪,২৮২ ফিলিস্তিনি নিহত এবং ১,০৪,৮৮০ জন আহত হয়েছেন।জাতিসংঘের প্যালেস্টাইন শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, ৮২টি ত্রাণ সরবরাহের প্রচেষ্টা ইসরায়েল কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। গাজার উত্তরে থাকা প্রায় ৬৫,০০০ থেকে ৭৫,০০০ মানুষের বেঁচে থাকাটাই এখন কঠিন হচ্ছে।ইসরায়েলি বাহিনীর হামলা এবং মানবিক সহায়তার বাধা গাজায় একটি ভয়াবহ সংকট তৈরি করেছে।তথ্যসূত্র : আল-জাজিরা

সর্বশেষ :

মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’।   মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’। মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা।   মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা। মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার।   মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার। তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা