প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৫

কোন সময় চা খাওয়া বিপজ্জনক?


কোন সময় চা খাওয়া বিপজ্জনক?
অনেকেরই ঘন ঘন চা খাওয়ার নেশা আছে। অনেকেই সকালে খালি পেটে চা খেতে পছন্দ করেন। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, খালি পেটে দীর্ঘদিন চা পান করলে নাকি ক্যানসার হতে পারে। সত্যিই কি তাই? এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন, তা জেনে নেওয়া যাক। ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জে কে মিত্র জানিয়েছেন, খালি পেটে চা খেলে ক্যানসার হয়— এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ ধরনের অভ্যাসে ক্যানসার না হলেও শরীরের অন্যান্য স্বাস্থ্য-সমস্যা তৈরি হতে পারে। কারণ চায়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনল, যা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই সঠিক উপায়ে না পান করলে অপকারও হতে পারে। তবে ক্যানসারের গুজব বাদ দেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, খালি পেটে চা খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেট জ্বালাপোড়ার মতো সমস্যা হতে পারে। সাধারণত চায়ে ক্যাফেইন থাকে, যা পেটে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে তোলে। খালি পেটে চা পান করলে তা পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে এবং ক্ষুধা হ্রাস করতে পারে, এতে পুষ্টির ঘাটতি হয়। ডা. মিত্রের মতে, সঠিক সময়ে এবং সঠিক উপায়ে চা খেলে উপকার পাওয়া যায়। চা পানের সেরা সময় সকালের খাবারের পর। এর ফলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় না এবং হজমশক্তিও ভালো থাকে। দিনে ২-৩ কাপ চা যথেষ্ট। অতিরিক্ত চা পান করলে ক্যাফেইনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। আর গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এবং খালি পেটে পান করা যেতে পারে। তবে এর সঙ্গেও হালকা খাবার খাওয়া ভালো। চা পানের সঙ্গে ক্যানসারের সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। ক্যানসারের অনেক কারণ থাকতে পারে, যেমন জেনেটিক কারণ, ধূমপান, অ্যালকোহল সেবন, অস্বাস্থ্যকর খাবার ও দূষণ । তাই খালি পেটে চা পান করাকে ক্যানসারের কারণ মনে করা ভুল।

সর্বশেষ :

মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’।   মুন্সিগঞ্জে প্রতিমন্ত্রীর পরিদর্শন-আশ্বাসের পরও দিনে-দুপুরে দখল হচ্ছে মিরকাদিমের ‘নয়নের খাল’। মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা।   মুন্সীগঞ্জে বিচারপতি জেবিএম হাসান এর সাথে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা। মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার।   মুন্সিগঞ্জের পলাতক অগ্রনী ব্যাংক কর্মকর্তা শরিফুজ্জামান ঢাকার গ্রেপ্তার। তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা   তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান   বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”   গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না” আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র   আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা   রাজনৈতিক বিরোধের জেরে মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিয়েছে বন্ধুরা