প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩

আ’লীগের শান্তি মিছিলের সমালোচনা জি এম কাদেরের


আ’লীগের শান্তি মিছিলের সমালোচনা জি এম কাদেরের
বিএনপির কর্মসূচির দিনে ধারাবাহিকভাবে শান্তি সমাবেশ, শান্তি মিছিল করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের এ ধরনের পাল্টা কর্মসূচির সমালোচনা করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, শান্তির মিছিল হচ্ছে। কিসের শান্তি? দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের শান্তি নেই। দু\'টি দল মানুষের জন্য কবরের শান্তি নিশ্চিত করেছে। কারও প্রতিবাদ করার শক্তি-সাহস নেই। এমন শান্তির জন্য রাজনীতি করে না জাপা। আজ সোমবার রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় মহিলা পার্টির সঙ্গে মতবিনিময় সভায় বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, বর্তমান সরকার অত্যন্ত কর্তৃত্ববাদী। সবকিছুই তারা নিয়ন্ত্রণে নিতে চায়। অনেক কিছুর নিয়ন্ত্রণ নিয়েছে। নির্বাচন পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিরোধে আগামীতে আরও খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে। ফলাফল যাই হোক, জাতীয় পার্টি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে জি এম কাদের বলেন, তিনি মাটি ও মানুষের লোক। আশা করছি, দেশ ও জাতির জন্য কাজ করতে পারবেন। তিনি মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। বিপদে-আপদে সবার পাশে দাঁড়াবেন- এটাই প্রত্যাশা। মহিলা পার্টির আহ্বায়ক সালমা ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। এতে বক্তব্য দেন মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আখতার এমপি, হেনা খান পন্নি, সদস্য ডা. সেলিমা খান প্রমুখ।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!