প্রকাশিতঃ সেপ্টেম্বর ২২, ২০২৬

কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে


কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেল দোলনচাপায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ। এ ঘটনায় শরীফা নামের গণিত বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়। তার বাবা স্থানীয় একটি মাদ্রাসার সুপার। গতকাল ২০শে সেপ্টেম্বর, রোববার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের নারী সদস্যরাও অংশ নেন। এ সময় শরীফাকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক ছাত্রী তার পায়ুপথে নিয়মিত ইয়াবার চালান আনা-নেওয়া করতেন বলে হোস্টেলের একাধিক ছাত্রীর বরাতে জানা গেছে। রাতে কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় ইয়াবা কারবারি ছাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে ইয়াবাগুলো তার হেফাজতে রাখা হয়। পুলিশের একটি সূত্র জানায়, ইয়াবাগুলো হোস্টেলের ঠিক কোন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে এবং মাদকের চালানটি কোথা থেকে আনা হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এই ঘটনায় একটি চক্র জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!