ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি


ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি
পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ সেশন কোর্ট। অব্যাহতভাবে অনুপস্থিতির কারণে তোশাখানা মামলায় অতিরিক্ত সেশন জজ জাফর ইকবাল এ পরোয়ায়া জারি করেন বলে জিয়ো নিউজের খবরে বলা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদে চারটি ভিন্ন ভিন্ন মামলায় তার ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার কথা ছিল। নিষিদ্ধ অর্থায়ন এবং সন্ত্রাস সম্পর্কিত অন্য দুটি মামলা থেকে তিনি জামিন নিশ্চিত করার কয়েক ঘন্টা আগে এই রায় দেয় আদালত। তোশাখানা মামলায় ইমরান খানকে মঙ্গলবারের শুনানি থেকে রেহাই দেওয়ার অনুরোধ করেন তার আইনজীবী। এর কারণ হিসেবে তিনি বলেন, তাকে অন্য মামলাগুলোতে এক আদালত থেকে আরেক আদালতে দৌঁড়াতে হবে। ইমরান খানকে অভিযুক্ত করার সময় দু’বার পিছানো হয়েছে। এমন অবস্থায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শুনানি আগামী ৭ই মার্চ পর্যন্ত মুলতবি করেন। এ ঘটনার পরপরই ইসলামাবাদ হাইকোর্টে উপস্থিত হন ইমরান। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক এই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় তোশাখানা থেকে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার কিনেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনে জমা দেওয়া ঘোষণাপত্রে এ সম্পদের তথ্য প্রকাশ করেননি।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি