প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬

‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট


‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট
চট্টগ্রামের চন্দনাইশে একটি ঐতিহ্যবাহী বৌদ্ধবিহারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ ১২ই সেপ্টেম্বর, শনিবার ভোররাত আনুমানিক চারটার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর এলাকার ‘বিজয়া রামবিহারে’ এ তাণ্ডব চালায় অস্ত্রধারী ডাকাত দল। বিহার কর্তৃপক্ষ জানায়, ভোররাত চারটার দিকে প্রতিদিনের ধর্মীয় কার্যাদি সম্পন্ন করার উদ্দেশ্যে নিজ কক্ষের দরজা খোলেন বিহারের ভিক্ষু জ্ঞান রক্ষিত। ঠিক সেই মুহূর্তেই ওঁৎ পেতে থাকা ৫-৬ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত রামদা ও কুড়ালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর কক্ষে আচমকা চড়াও হয়। অস্ত্রধারীরা তাঁকে সরাসরি খাটে বসিয়ে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, “চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।” এরপর ডাকাতেরা জোরপূর্বক তাঁর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেয়। আলমারি ভেঙে প্রায় ৩০ হাজার নগদ টাকা, একটি সাউন্ড বক্সসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় তারা। ডাকাতি শেষ করে চম্পট দেওয়ার আগে দুর্বৃত্তরা ভিক্ষুর কক্ষটি বাহির থেকে তালাবদ্ধ করে দিয়ে যায়। পরে তিনি পাশের কক্ষে থাকা দুই শ্রমণকে ডেকে দরজা খোলান এবং বিষয়টি স্থানীয়দের জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিহার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট