প্রকাশিতঃ অক্টোবর ৪, ২০২৪

ইরাকি ড্রোন হামলায় ইসরাইলের ২ সেনা নিহত, আহত ২৪


ইরাকি ড্রোন হামলায় ইসরাইলের ২ সেনা নিহত, আহত ২৪
ইসরাইল অধিকৃত গোলান মালভূমির সেনা ঘাঁটিতে ইরাকের সশস্ত্র ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং ২৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ হামলা চালানো হয় বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত দুই সেনা সদস্যের একজন হলেন- আশকেলনের বাসিন্দা সার্জেন্ট ড্যানিয়েল আভিভ হাইম সোফার (১৯)। যিনি গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের একটি সিগনাল অফিসার ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর অন্যজন হলেন- জেরুজালেমের বাসিন্দা কর্পোরাল তাল ড্রর (১৯)। যিনি গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আইডিএফ-এর তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, এ হামলায় ইরাক থেকে দুটি বিস্ফোরকবোঝাই ড্রোন ছোড়া হয়। এদের মধ্যে একটি ড্রোনকে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। তবে অন্য একটি ড্রোন উত্তর গোলান মালভূমির সেনা ঘাঁটিতে আঘাত হানে। ইরাকি ড্রোন হামলায় নিহত দুই সেনা ছাড়াও ইসরাইলের আরও ২৪ জন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, একজনের মাঝারি এবং ২১ জন সামান্য আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের হামলাটি ছিল ইসরাইলে ইরাকি গোষ্ঠীর চালানো হামলায় প্রথম কোনো গুরুতর প্রাণহানির ঘটনা। এদিকে শুক্রবার এক পৃথক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বেইত শেয়ান উপত্যকায় ইসরাইলি আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোনকে ইসরাইলি বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। আইডিএফ আরও জানিয়েছে যে, ড্রোনটি পূর্ব দিক থেকেই ইসরাইলে প্রবেশ করেছিল এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সই একে হামলার ক্ষেত্রে ব্যবহার করেছিল। এ ধরনের হামলা ইসরাইলের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষত ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের ক্রমবর্ধমান হামলায় রীতিমত হুমকির মধ্যে পড়েছে ইসরাইল। সূত্র: টাইমস অব ইসরাইল

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট