ঈদের দিন বাসচাপায় এসআইয়ের পর মারা গেলেন দুদক কর্মকর্তা


ঈদের দিন বাসচাপায় এসআইয়ের পর মারা গেলেন দুদক কর্মকর্তা
বরিশাল নগরীতে বাসের চাঁপায় ফায়েজ নামে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ও এমদাদুল হক নামে দুদকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। নিহত এসআই ফায়েজ (৩৩) ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে। ফায়েজ ডিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন। আহত অবস্থায় চিকিৎসাধীন এমদাদুল হক (৩৫) রাত ৮টার দি‌কে মারা গে‌ছেন। তিনি নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। তিনি হবিগঞ্জের দুদক কার্যালয়ের কর্মকর্তা ছিলেন। ওসি আনোয়ার হোসেন বলেন, পু‌লিশ কর্মকর্তা ঈদের ছুটিতে কয়েকদিন পূর্বে বাড়িতে এসেছেন। বরিশাল নগরীতে শ্বশুরবাড়ি থেকে দুদক কর্মকর্তাকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন এসআই। নগরীর রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহণের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর এসআই ফায়েজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হ‌য়ে‌ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে বাস রাস্তার পাশে খাদে নামিয়ে দেয়। তারপরেও মোটরসাইকেলসহ আরোহী বাসের নিচে চাপা পড়েছেন। বাসটি গাছের সঙ্গে আটকে না থাকলে যাত্রীদের নিয়ে পুকুরে পড়ে যেত। ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি