‘এই হার থেকে শিক্ষা নিয়ে উন্নতির চেষ্টা করব’


‘এই হার থেকে শিক্ষা নিয়ে উন্নতির চেষ্টা করব’
সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানের ব্যবধানে হারায় বাংলাদেশ। টেস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এটা ঐতিহাসিক জয়। এর আগে গত বছর নিউজিল্যান্ড সফরে তাদের হারায় টাইগাররা। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হেরে যাওয়ার পর নিউজিল্যান্ড দলের অধিনায়ক টিম সাউদি বলেন, বাংলাদেশ দারুণ খেলল। এরকম কন্ডিশনে ওঁরা বরাবর-ই ভালো। বোলিং ইউনিট হিসাবে আমাদের আরও বেশি চাপ ধরে রাখতে হত। উইকেট বেশ ভালো ছিল। তবে বল ঘুরছিল। বিশ্বের এজ প্রান্তে যেটা স্বাভাবিক ব্যাপার। এই হার থেকে শিক্ষা নিয়ে আমরা পরের ম্যাচে উন্নতির চেষ্টা করে যাব। প্রত্যেকেই উন্নতির চেষ্টা করে যাচ্ছে। গত মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলাটি শুরু হয়। টস জিতে প্রথমে ব্যাট করে মাহমুদুল হাসান জয়ের (৮৬) ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৩১০ রান করে বাংলাদেশ। জবাবে কেন উইলিয়ামসনের (১০৫) সেঞ্চুরিতে ভর করে ৩১৭ রান করে নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১০৫) সেঞ্চুরি আর মুশফিকুর রহিম (৬৭) ও মেহেদি হাসান মিরাজের (৫০*) জোড়া ফিফটিতে ভর করে ৩৩৮ রান করে বাংলাদেশ। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৩২ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮১ রানে অলআউট হয় কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ড্যারেল মিচেল। ১৫০ রানে জয় পায় বাংলাদেশ।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি