এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি-ফানুস না ওড়ানোর অনুরোধ


এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি-ফানুস না ওড়ানোর অনুরোধ
মেট্রোরেলের উভয়পাশের এক কিলোমিটারের মধ্যে বসবাসরতদের ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন বা এ ধরনের যেকোনো বিনোদনসামগ্রী না ওড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল লাইনের উভয়পাশে এক কিলোমিটারের মধ্যে বসবাসরত অধিবাসী ও অভিভাবককে ছেলেমেয়েদের ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন বা এ ধরনের যেকোনো বিনোদন সামগ্রী না ওড়ানো থেকে বিরত রাখতে অনুরোধ করা হলো। এতে আরও বলা হয়, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন ঢাকা মেট্রোরেল চলাচল করছে। এই বৈদ্যুতিক লাইনের ওপর ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন ইত্যাদির আটকানোর কারণে মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা দেখা দেয়। এছাড়া ঘুড়ি, ফানুস, গ্যাসবেলুন ইত্যাদি অপসারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে যাত্রী দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, পরপর দুদিন ঘুড়ি পড়ে মেট্রোরেল চলাচল বন্ধ করা হলো। এর আগে ফানুস পড়ে একই অবস্থা হয়। সেই জন্য এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি ও ফানুস না ওড়াতে বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়েছে। এদিকে বৈদ্যুতিক তারে ঘুড়ি পড়ে আজ ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর ফলে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক তারে ঘুড়ি পড়ে মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ ছিল। এর ফলে যাত্রীরা অস্বস্তিতে পড়েন। পরে সবাইকে শান্ত করা হয়। গতকাল রোববারও একই ঘটনা ঘটে। ঘুড়ি পড়ে এক লাইন এক ঘণ্টা বন্ধ ছিল।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর