কলারোয়ায় পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু


কলারোয়ায় পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে মরিয়ম নামের (৩) বছরের এক কন্যা শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রদ্রæপুর গ্রামে। স্থানীয়রা জানায়, শনিবার (৪মার্চ) সকাল ১০টার দিকে সকলের অজান্তে ৩বছরের অবুঝ শিশু মরিয়ম বাড়ির পার্শ্ববর্তী পুকুরের ধারে যায়। এক পর্যায়ে পাইলিং করা পুকুরে ধারে গেলে সে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির কিছুক্ষণ পর দেখতে পাই মরিয়মের দেহ পুকুরের পানিতে ভাসছে। তাৎক্ষনিক ভাবে তাকে পানি থেকে তুলে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন। মরিয়ম লাঙ্গলঝাড়া ইউনিয়নের রদ্রæপুর গ্রামের আব্দুস সালাম গাজীর মেয়ে। শিশু মরিয়মের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কলারোয়ার কোটায় সরকারি রাস্তা সংস্কারে চরম বিরোধিতা।। সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্চিত, থানায় জিডি কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা সংস্কার কাজে চরম বিরোধিতার সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে ধরে লাঞ্চিত করা হয়েছে। এঘটনায় ওই সাংবাদিক কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ঘটনাটি ঘটেছে-শুক্রবার বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটা গ্রামে। লাঞ্চিত ওই সাংবাদিক সরদার জিল্লুর রহমান জানান-কিছু মানুষ সরকারি রাস্তা নিয়ে চরম বিরোধিতা করছেন এবং রাস্তা অবরোধ করে হট্টোগোল শুরু করে। তিনি এমন সময় ওই সংবাদ সংগ্রহ করতে এবং এলাকায় গিয়ে ছবি তুলতে গেলে রফিক নামের এক ব্যক্তি তেলে এসে সাংবাদিক সরদার জিল্লুর রহমানকে ধরে হেনস্তা করে লাঞ্চিত করে। এঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। যার নং-১৬১। এবিষয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) বলেন-কোটা মোড়ের রফিক মাস্টারের ছেলে সেলিম রেজা তার ফেসবুকে ৮ নং কেরালকাতা ইউনিয়নের পূর্ব কোটা গ্রামের সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় করার উদ্দেশ্যে পিচের রাস্তা ভেঙ্গে ইটের রাস্তা নির্মান করার পায়তারা করছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। ঘৃনাভরে এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি এবং এর তীব্র নিন্দা করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে গ্রামের মানুষ জীবন দিবে তবুও এই রাস্তা হতে দেওয়া হবে না এমনভাবে পোস্ট দিয়েছে। এবিষয়ে কলারোয়া থানায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদি হয়ে সেলিম রেজার নামে একটি সাধারণ ডায়েরি (যার নং-১৬২) করেছেন। তিনি আরো জানান-ওই এলাকার রফিক নামে এক ব্যক্তি দীর্ঘ দিন যাবত প্রধানমন্ত্রীর রুপকল্প গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় ইউনিকবøক দিয়ে টেকসই রাস্তা মেরামত প্রকল্পের কাজে বাঁধা সৃষ্টি করিয়া আসছেন। রাস্তায় নির্মান সামগ্রী পৌছালেও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করার কারনে সেখানে সরকারি রাস্তা সংস্কার কাজ শুরু হয়নি কয়েক মাসেও। তলে তলে স্থানীয় কোটা প্রামের বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওই আব্দুর রফিক। গত ৩মার্চ বিকেলে ৫টার দিকে আব্দুর রফিক এর নেতৃত্বে ইউনিবøক দিয়ে রাস্তা সংস্কার করতে না দেয়ার প্রতিবাদে একটি মানব বন্ধন করছে এমন একটি খবরে সংবাদ সংগ্রহ করতে যান সাতক্ষীরার দৈনিক কালের চিত্র পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়া উপজেলা শাখার সভাপতি সরদার জিল্লুর রহমান। সেখানে পৌছে মানববন্ধনের আয়োজক আব্দুর রফিক মাস্টারের বক্তব্য শেষে সাংবাদিক সরদার জিল্লুর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে সরকারি আদেশ নির্দেশ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইঞ্জিনিয়ার এর করা মন্তব্য বলার চেষ্টা করলে আব্দুর রফিক মাস্টার সাংবাদিককে কথা বলতে না দিয়ে ধাক্কা মারিতে থাকেন। এসময় আব্দুর রফিক মাস্টারের হুকুমে ও তার নির্দেশে কয়েকজন মিলে সাংবাদিককে বিভিন্ন প্রকার গালি গালাজ ও হুমকি ধামকি ও শারীরিক ভাবে নির্যাতন করে এবং সংবাদ সংগ্রহকাজে ব্যবহৃত মোবাইল টি ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থল থেকে বের করে দিয়ে লাঞ্চিত করেন। এর আগে গত (১মার্চ) দুপুর ২টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, উপজেলা ইঞ্জিনিয়ার সুদীপ্ত কর, স্থানীয় ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ রাস্তার কাজে বিরোধিতাকারীদের সাথে একটি আলোচনার বসেন। সেখানে কর্মকর্তাদের দেওয়া ভাল আশ্বাসে রাস্তা সংস্কার কাজে বাঁধা দিবে না বলে জানায় তারা। তারপরও রফিক মাস্টার স্থানীয় গ্রামের নারী-পুরুষকে ডেকে নিয়ে মানববন্ধনের আয়োজন করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-কেরালকাতার কোটা মোড়ের সরকারি রাস্তা নিয়ে পৃথক ভাবে দুটি জিডি হয়েছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি