খুবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


খুবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্রী মাহফুজা আফরিন উপমার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) খুলনার লবণচরা থানাধীন জিন্নাপাড়া আমির হোসেন লেন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রী ওই এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মাহফুজা আফরিন উপমা খাবার খেয়ে রাতে ঘুমাতে যান। পরদিন সকালে ডেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকতে তার নিজের কক্ষের জানালা থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত মরদেহ নিচে নামায়। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, উপমা এক প্রকারের জেদী মেয়ে ছিল। মেয়ে আত্মহত্যা করতে পারে জেনে তার মা-বাবা ঘরে কোনো ফ্যান দেয়নি। কিন্তু ফ্যানের হুক থাকায় সেখানে ওড়না ঝুলিয়ে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি