প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই এর খুন হয়েছে


চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই এর খুন হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে গোলাম মোর্শেদ মিলন (৪৫) নামে ছোট ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শিয়ালা গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন একই এলাকার গোলাম মোস্তাফার ছেলে। স্থানীয় বাসিন্দা বেলাল বলেন, বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে ছোট ভাই মিলনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে। এরই জেরে সকালে তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মিলনের গলা কেটে হত্যা করেন ইলিয়াস। পরে স্থানীয়রা পড়শীরা টের পেয়ে পুলিশকে খবর দেন, পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। হত্যাকারী বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসকে গ্রেফতার করতে পুলিশি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!