প্রকাশিতঃ আগস্ট ১৬, ২০২৬

টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত


টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
টেস্ট ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তনে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নিলেন দেবদূত পাড়িক্কাল। শ্রীলঙ্কার বিপক্ষে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে তার অপরাজিত ১৩১ রানের ওপর ভর করে ২ উইকেটে ২৮৮ রানের শক্ত ভিত গড়েছে ভারত। নিজেদের ইতিহাসের ৬০০তম টেস্টে আজ টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত। ২০২৪ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার সাদা পোশাকে মাঠে নামা দেবদূত পাড়িক্কাল এদিন ১৩৪ বলে নিজের প্রথম টেস্ট শতক পূর্ণ করেন। দিন শেষে তিনি ১৩১ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে তার সঙ্গে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ঋষভ পন্ত। এর আগে দ্বিতীয় উইকেটে কর্ণাটকের সতীর্থ লোকেশ রাহুলের সঙ্গে ১৫০ রানের চমৎকার এক জুটি গড়েন পাড়িক্কাল। তবে ব্যক্তিগত ৭৭ রানে (১৬২ বল) পেশির টানের (ক্র্যাম্প) কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে রাহুল মাঠ ছাড়লে এই শক্ত জুটি ভাঙে। বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের আগে এক ঘণ্টা ২০ মিনিট খেলা বন্ধ থাকলেও ভারতীয় ব্যাটারদের মনোযোগে কোনো চিড় ধরেনি। সাই সুদর্শনের পায়ের আঙুলের চোটের কারণে দলে সুযোগ পেয়েছিলেন ২৬ বছর বয়সী পাড়িক্কাল। কলম্বোয় প্রস্তুতি ম্যাচে ১৪২ রানের ইনিংসের পর মূল মঞ্চেও নিজের সেরা ফর্ম ধরে রাখেন তিনি। লঙ্কান পেসার লাহিরু কুমারা এবং অভিজ্ঞ বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়াকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সামলে মাঠের চারদিকে দারুণ সব স্ট্রোক খেলেন এই বাঁহাতি। শ্রীলঙ্কার পক্ষে দিনের প্রথম সাফল্যটি এসেছিল রান আউটের উপহার হিসেবে। লোকেশ রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নন-স্ট্রাইকার প্রান্তে একই উইকেটে চলে আসেন যশস্বী জয়সওয়াল। বোলারের সঙ্গে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে শেষ পর্যন্ত ৩৭ বলে ৩২ রান করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল। এরপর ভারত অধিনায়ক শুবমান গিলকে ব্যক্তিগত স্কোরে ফ্লাইটে বিভ্রান্ত করে লাহিরু উদারার ক্যাচে পরিণত করেন প্রবাথ জয়াসুরিয়া। তবে এই দুটি উইকেট ছাড়া প্রথম দিনে লঙ্কান বোলারদের আর কোনো সুযোগ দেননি ভারতীয় ব্যাটাররা। গলের ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম দিন শেষে বড় লিডের লক্ষ্যে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে টিম ইন্ডিয়া।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!