প্রকাশিতঃ মার্চ ১৯, ২০২৩

দেশে ফিরেছেন রাকিব সরকার, ফুল দিয়ে বরণ করলেন মাহি


দেশে ফিরেছেন রাকিব সরকার, ফুল দিয়ে বরণ করলেন মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ও গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব সরকার দেশে ফিরেছেন। রোববার সকাল পৌনে ১০টার দিকে সৌদি এয়ার লাইন্সের একটি বিমানে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানা গেছে। বিমানবন্দর থেকে সরাসরি উত্তরার বাসায় যান রাকিব। বিমানবন্দরে নামার পর পুলিশ কোনো হয়রানি করেনি জানিয়ে রাকিব বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। শুক্রবার ভোরে গাজীপুরে রাকিবের গাড়ির বিক্রয় কেন্দ্র সনিরাজ কার প্যালেসে ভাংচুর হয়েছিল। ওই জমি নিয়ে রাকিবের সঙ্গে স্থানীয় আরেক পক্ষের বিরোধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওমরাহ পালনে সৌদি আরবে থাকা মাহি ও রাকিব ওই ঘটনার পর ফেইসবুকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও আনেন তারা। পরে শনিবার সকালে দেশে ফিরলে মাহিকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সাড়ে পাঁচ ঘণ্টা কারাবাসের পর রাত সাড়ে ৭টায় তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। রোববার সকালে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন করেছেন মাহি। সেই ছবি সঙ্গে ভালোবাসার ইমোতে ভাসিয়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!