প্রকাশিতঃ ডিসেম্বর ২, ২০২৪

নিলামে কেনা ৭২ কোটি টাকার সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা


নিলামে কেনা ৭২ কোটি টাকার সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা
নিলামে কেনা ৭২ কোটি টাকার কলা খেয়ে ফেলেছেন ক্রেতা জাস্টিন সান। গত সপ্তাহে সদবি এর সমকালীন শিল্প নিলামে তিনি এটি কিনেছিলেন। অবাক করা তথ্য হলো নিউইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৩৫ সেন্ট (৪২ টাকায়) কলাটি কেনা হয়। এরপর দেওয়ালে স্কচটেপের মাধ্যমে সেঁটে দিয়ে এটিকে দেওয়া হয় ‘শিল্পকর্মের’ খেতাব। খবর- দ্য গার্ডি‌য়ানের। অন্যদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, সান হংকংয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি কলাটি খাওয়ার পর বলেন, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। গত সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত মাত্র পাঁচ মিনিটের নিলাম শেষে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান শিল্পকর্মটি কিনে নেন। পরে তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি নিজে কলাটি খেয়ে এই অনন্য শিল্প অভিজ্ঞতার অংশ হতে চাই।’ কলার এই শিল্পকর্মটি ২০১৯ সালের কনসেপ্ট আর্টওয়ার্ক। এর নাম ‘কমেডিয়ান’। এটির স্রষ্টা প্রখ্যাত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান। শিল্পকর্মটি ডাক্ট টেপ দিয়ে দেয়ালে আটকে রাখা হয়। এর আগেও দুবার এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে এক আর্টিস্ট কলাটি খেয়ে ফেলেছিলেন। দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে নিয়ে খেয়ে ফেলেন। তবে তারা এর জন্য এক টাকাও দেননি।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!