‘পাণ্ডব গোয়েন্দা’র লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের মৃত্যু


‘পাণ্ডব গোয়েন্দা’র লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের মৃত্যু
পাণ্ডব গোয়েন্দার লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আর নেই। শুক্রবার স্থানীয় সকাল সোয়া ১১টার দিকে তিনি পশ্চিমবঙ্গের হাওড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তিনবার স্ট্রোক হয়েছিল তার। চলতি বছরের জানুয়ারি মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। পরে মার্চের শুরুতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষরক্ষা আর হলো না। ১৯৮১ সালে তার সৃষ্ট চরিত্র \'পাণ্ডব গোয়েন্দা\' তাকে পাঠকমহলে জনপ্রিয় করে তুলেছিল। পরে এই কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে একাধিক কমিক স্ট্রিপ, টেলিভিশন ধারাবাহিক। \'পাণ্ডব গোয়েন্দা\' ছাড়াও প্রাইভেট ডিটেকটিভ অম্বর চ্যাটার্জী, কিশোর গোয়েন্দা তাতারের অভিযানের মতো শিশুদের উপযোগী একাধিক গোয়েন্দা কাহিনীর লেখক ছিলেন ষষ্ঠীপদ। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে চতুর্থ তদন্ত, সোনার গণপতি হীরের চোখ, কাকাহিগড় অভিযান, সেরা রহস্য পঁচিশ, কিংবদন্তীর বিক্রমাদিত্য, পুণ্যতীর্থে ভ্রমণ, কেদারনাথ, হিমালয়ের নয় দেবী ইত্যাদি উল্লেখযোগ্য।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি