প্রকাশিতঃ আগস্ট ২৬, ২০২৬

বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল


বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল
কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা নাকি তার বাবা? আর্জেন্টিনার আদালতের বিচারক থেকে শুরু করে চিকিৎসকদের মেডিকেল বোর্ড—সবাই শেষ পর্যন্ত পড়ে রইলেন ভুল রিপোর্টের ফাঁদে! ম্যারাডানোর বহুল আলোচিত মৃত্যু মামলায় সামনে এসেছে এক নজিরবিহীন ও বিস্ময়কর কেলেঙ্কারি। ফুটবল জাদুকরের কিডনির অবস্থা কেমন ছিল, তার চিকিৎসার অবহেলা হয়েছে কি না—আদালতে তা পর্যালোচনার জন্য যে মেডিকেল টেস্ট জমা দেওয়া হয়েছিল, সেগুলো আসলে ফুটবল তারকার ছিলই না। ছিল তার প্রয়াত বাবার! সংশ্লিষ্ট আর্জেন্টাইন স্বাস্থ্য বিমা কোম্পানি ‘সুইস মেডিকেল’ সম্প্রতি এ নজিরবিহীন ভুল স্বীকার করে নিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির দেখা এক চিঠিতে তারা জানিয়েছে, তদন্ত কমিটির কাছে ম্যারাডানোর চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পাঠানোর সময় ভুলবশত তার বাবার টেস্ট রিপোর্টগুলো ‘দিয়েগো আরমান্দো ম্যারাডোনা’র ফাইলে যুক্ত হয়ে যায়। ঘটনাচক্রে ম্যারাডোনা ও তার বাবা—দুইজনের নামই ছিল দিয়েগো। সিনিয়র দিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনা মারা যান ২০১৫ সালে; অর্থাৎ ছেলের মৃত্যুর ঠিক পাঁচ বছর আগে। ২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস আইরেসের টিগ্রেতে একটি ভাড়া বাসায় মারা যান ১৯৬০ বিশ্বকাপের নায়ক। হৃদরোগ ও ফুসফুসে পানি জমে ৬০ বছর বয়সে তার এই প্রয়াণ ঘিরে চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ ওঠে। এই মামলায় তার দায়িত্বরত সাতজন স্বাস্থ্যসেবা কর্মীর বিচার চলছে। গত সপ্তাহে আসামিপক্ষের এক আইনজীবী প্রথম নথিপত্রের এই মারাত্মক অসঙ্গতিটি সামনে আনেন। মামলার শেষ ধাপে ম্যারাডানোর কিডনির কার্যকারিতা নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই উদঘাটিত হয় এই সত্য। আদালতের এক বৃক্ক বিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে বলেছিলেন, চিকিৎসকদের উচিত ছিল ম্যারাডানোর কিডনির দিকে বাড়তি নজর দেওয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে, তিনি পুরো মূল্যায়নটিই করেছিলেন তার বাবার কিডনির রিপোর্টের ওপর ভিত্তি করে! এই কেলেঙ্কারির মুখে মামলার পুরো কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছেন বিচারক। এটি আদালতের জন্যও চরম অস্বস্তির। কারণ বিচারকদের একজন স্বার্থসংঘাতের অভিযোগে জড়িয়ে পড়ায় গত বছরই এই মামলার প্রথম দফার বিচার বাতিল হয়ে গিয়েছিল। গত এপ্রিলে নতুন করে শুরু হওয়া বিচারকাজ আগামী বৃহস্পতিবার থেকে আবার গড়াচ্ছে। আদালত সূত্রের খবর, অন্তত চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই বিচার প্রক্রিয়া।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!