প্রকাশিতঃ সেপ্টেম্বর ১১, ২০২৪

মালয়েশিয়ায় ভূমিধসে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু


মালয়েশিয়ায় ভূমিধসে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু
মালয়েশিয়ায় নির্মাণাধীন এলাকায় ড্রেন খননের সময় ভ‚মিধসে চাপা পড়ে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে দেশটির সেলাঙ্গর রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল জানান, বুকিত জেলুটং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) কর্মকর্তা ও সদস্যদের দল ৩০ ও ২৫ বছর বয়সি বাংলাদেশি দুজন শ্রমিকের লাশ উদ্ধার করেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ইসমাইল আরও জানান, ড্রেন নির্মাণের কাজ করার সময় প্রায় শূন্য দশমিক ৩ মিটার গভীর ভ‚মিধস ও কংক্রিটের নিচে চাপা পড়েন ওই শ্রমিকরা। পরে সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের লাশ পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জে  ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল