প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩

মাহিকে উপ-কমিটিতে রাখতে বললেন ওবায়দুল কাদের


মাহিকে উপ-কমিটিতে রাখতে বললেন ওবায়দুল কাদের
চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সদস্য করতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে নির্দেশ দেন ওবায়দুল কাদের। এ দিন সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন মাহিয়া মাহি। দলীয় সূত্র জানায়, ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা প্রকাশ করেন মাহিয়া মাহি। তখন দলের ওবায়দুল কাদের উপস্থিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশ দিয়ে বলেন, সামনে উপ-কমিটি হবে, তাকে যে কোনো উপ-কমিটিতে রেখে দিও। এ সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা মাহিয়া মাহিকে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে রাখার কথা বললে তাতে সায় দেন ওবায়দুল কাদের। জানতে চাইলে চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে। মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার বলেন, সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি বা কোথায় কাজ করা যায় সেটা নিয়ে কথা বলেছেন সাধারণ সম্পাদক। একইসঙ্গে মাহিকে দলের জন্য কাজ করতে বলেছেন।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’