প্রকাশিতঃ মার্চ ১৪, ২০২৩

রাজধানীতে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন


রাজধানীতে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় কলা খাওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রিপন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের কথা বলা হয়েছে আদশে। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম তার পরিবারের সঙ্গে দারুসসালাম থানার আনন্দনগর ঋষিপাড়া এলাকায় বসবাস করত। আসামিও একই এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ২০১৮ সালের ১৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে আসামি ভিকটিমকে কলা খাওয়ার কথা বলে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিমের মামা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দারুসসালাম থানার উপ-পরিদর্শক এনায়েত হোসেন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট