প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩

সব চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষাকে এগিয়ে নেব: শিক্ষামন্ত্রী


সব চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষাকে এগিয়ে নেব: শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতে আমাদের যে বিশাল অর্জন, তা আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষাকে এগিয়ে নেব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতি চর্চা প্রয়োজন। শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের জন্য ক্রীড়া প্রতিযোগিতা জরুরি। রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমানের সভাপতিত্বে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল, শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাছির মোড়লসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতারা।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!