প্রকাশিতঃ মার্চ ১৩, ২০২৩

সিরিয়ার অস্ত্র গুদামে ইসরাইলের বিমান হামলা, নিহত ২


সিরিয়ার অস্ত্র গুদামে ইসরাইলের বিমান হামলা, নিহত ২
সিরিয়ার একটি অস্ত্র গুদামে রোববার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল। এতে ইরানপন্থি দুই সেনা নিহত এবং আরও তিন সেনা আহত হয়েছেন। খবর জিওনিউজের। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রাহমান বলেন, তারতাস ও হামা প্রদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এলাকায় ইরানের একটি সামরিকঘাঁটির মধ্যে অবস্থিত ওই অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। বার্তা সংস্থা এপি জানায়, নিহত দুজন ইরানি সেনা সদস্য ও আহত তিনজন সিরীয় সেনা সদস্য। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে লেবানন সীমান্ত দিয়ে ঢুকে সিরিয়ায় হামলা চালায় ইসরাইলের বিমান। এ সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করতে পারলেও একটি ক্ষেপণাস্ত্র গিয়ে অস্ত্র গুদামে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সর্বশেষ :

আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ   আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ চাঁপাইনবাবগঞ্জে  ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত