প্রকাশিতঃ আগস্ট ১০, ২০২৬

হরিণাকুণ্ডুতে সড়ক সংস্কার


হরিণাকুণ্ডুতে সড়ক সংস্কার
দীর্ঘদিন ধরে ভাঙাচুরা ও জলাবদ্ধ হয়ে পড়ে থাকা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়ীয়া বাজারের সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিষয়টি স্থানীয় জনগনের মধ্যে ব্যাপক অসন্তোষের জন্ম নেয়। অবশেষে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেনের অনেক দিনের প্রচেষ্টায় এবং হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের উদ্যোগে সোমবার ১০ আগষ্ট সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। ​জানা যায়, কুলবাড়ীয়া বাজার থেকে মান্দিয়া রোড পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তার বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে জনসাধারণ ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। নানা ধরনের সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় সূত্রে বিষয়টি নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ​উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সহযোগিতায়, উপজেলা পরিষদের অর্থায়নে, আপদকালীন রাস্তা সংস্করণ হিসেবে তাৎক্ষণিকভাবে সকালে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়। হঠাৎ করে এই জনদুর্ভোগ শেষে, কাজ শুরু হওয়ায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!