প্রকাশিতঃ এপ্রিল ৭, ২০২৩

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি বাতিলের হুমকি রুশ পররাষ্ট্রমন্ত্রীর


ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি বাতিলের হুমকি রুশ পররাষ্ট্রমন্ত্রীর
রাশিয়ার পণ্য রপ্তানিতে বিদ্যমান বাধাসমূহ অপসারণে কোনো অগ্রগতি না হলে ইউক্রেনের সঙ্গে শস্য রপ্তানি চুক্তি বাতিল করা হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তুরস্কের রাজধানী আঙ্কারায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তার সঙ্গে ছিলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, \'রাশিয়ার সার ও শস্য রপ্তানিতে বাধা অপসারণে যদি কোনো অগ্রগতি না হয়, তাহলে আমরা এই চুক্তির (ইউক্রেনের শস্য রপ্তানি) প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়ে ভাববো।\' গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি হয়। এই চুক্তির আওতায় বিশ্বের শীর্ষ শস্য উৎপাদনকারী দেশগুলোর অন্যতম ইউক্রেন কৃষ্ণ সাগরে একটি নিরাপদ করিডোরের মাধ্যমে তাদের শস্য রপ্তানি করার সুযোগ পাচ্ছে। চুক্তির আওতায় এ পর্যন্ত ইউক্রেন ২৭ মিলিয়ন টনেরও বেশি শস্য ও কৃষিপণ্য কৃষ্ণ সাগরের নিরাপদ করিডোর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেছে। ইউক্রেনের শস্য রপ্তানির এই চুক্তি ইতোমধ্যে দুইবার নবায়ন করা হয়েছে। সর্বশেষ গত মার্চে যখন চুক্তির মেয়াদ বাড়ানো হয়, তখন রাশিয়া বলেছিল, মূল চুক্তিতে ১২০ দিনের কথা উল্লেখ থাকলেও চুক্তিটি ৬০ দিনের জন্য কার্যকর হবে। শুক্রবার সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, \'আমরা চুক্তির ধারাবাহিকতা রক্ষাকে মূল্য দেই, যা বিশ্বব্যাপী খাদ্য সংকট কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।\' প্রসঙ্গত, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার তুরস্কে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জে  ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল