প্রকাশিতঃ ডিসেম্বর ১৯, ২০২৪

ইটভাটায় করাত কল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ, জরিমানা


ইটভাটায় করাত কল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ, জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটায় আইন ভেঙে করাত কল বসিয়ে বিভিন্ন গাছের কাঠ চিড়াই করে জ্বালানি হিসেবে ব্যবহার করার অপরাধে ভাটার ব্যবস্থাপক সূর্য কুমার কুণ্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার ইটভাটায় অভিযান চালায় প্রশাসন। এসময় ২৪ ঘণ্টার মধ্যে করাত কলটি অপসারণের নির্দেশ দেন আদালত। ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা ( নিয়ন্ত্রণ) আইনে আদলত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। আদালত পরিচালনায় সহযোগীতা করে কুমারখালী থানা পুলিশ। ব্যবস্থাপক সূর্য কুমার কুন্ডু (৫০) রাজবাড়ী জেলার পাংশার মৃত সুধারঞ্জনের ছেলে। এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, আইন অমান্য করে ভাটায় করাত কল বসিয়ে জ্বালানি হিসেবে কাঠ পোড়নোর অপরাধে ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়ও ২৪ ঘণ্টার মধ্যে করাত কলটি অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ :

নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল   মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট   ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট