প্রকাশিতঃ সেপ্টেম্বর ১২, ২০২৪

‘এক ডাকাত হটিয়ে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না’


‘এক ডাকাত হটিয়ে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না’
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এক লুটেরা, দুর্নীতিবাজ, খুনি ডাকাতকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা ঐক্য চাই কিন্তু এই ঐক্যের মাধ্যমে কোনো বাতেল প্রতিষ্ঠিত হোক সেটা চাই না। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে দ্বি-বার্ষিক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শায়খে চরমোনাই বলেন, সবাই সতর্ক থাকুন, কেউ আবেগি হবেন না। সব ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এক ও অভিন্ন হতে হবে। অন্তত বরিশাল থেকে আমরা যাতে এক হয়ে আওয়াজ তুলতে পারি সেই ব্যবস্থা সবাই গ্রহণ করুন। রাষ্ট্রকে পরিচালনা করার চিন্তা করুন। মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্র ও ইংরেজিতে দক্ষ করুন। রাষ্ট্র পরিচালনার যোগ্য করে তুলুন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল জেলার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক ওলামা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরারসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!