প্রকাশিতঃ ডিসেম্বর ২, ২০২৫

এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী


এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ না করার’ ঘোষণা নিয়ে যখন বলিউড থেকে টালিউড পর্যন্ত তোলপাড় চলছে, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার সাম্প্রতিক মন্তব্য যেন এই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, তিনি কোনোভাবেই দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। কেউ একে পেশাদারত্বের অভাব বললেও, অনেকেই একে কর্মীদের সুস্থতার পক্ষে সমর্থন জানান। এই বিতর্কের মাঝেই এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’। সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী জানান, তার আসন্ন প্রজেক্ট ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলাকালীন তিনি ঘড়ির কাঁটা দেখেননি। মাধুরী বলেন, “যখন ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতাম। আমি প্রত্যেককেই নিজের মতো ভাবি। আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছু বুঝি না আমি।” তবে নিজে ‘ওয়ার্কহোলিক’ হলেও দীপিকার দাবির সরাসরি বিরোধিতা করেননি মাধুরী। বরং সহকর্মীর ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাই জানিয়েছেন তিনি। মাধুরীর কথায়, ‘হয়তো আমি অনেকটাই আলাদা। কিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, সে কথা তিনি বলতেই পারেন। প্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকারও রয়েছে।’

সর্বশেষ :

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ   মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে   কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত   জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!   জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’   দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!   জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!   কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!   অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!