প্রকাশিতঃ সেপ্টেম্বর ১, ২০২৩

গারদে ইমরান খানকে ফোনে কথা বলার অনুমতি


গারদে ইমরান খানকে ফোনে কথা বলার অনুমতি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত এ অনুমতি দেন। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন এবং এ বিষয়ে অ্যাটক জেল সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইমরান খান তার আইনজীবী উমাইর নিয়াজি ও সিরাজ আহমেদের মাধ্যমে ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে বিশেষ আদালতে আবেদন করেছিলেন। আবেদনে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার ছেলেদের— কাসিম ও সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই।’ দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, আদালতের নির্দেশের পর পিটিআই চেয়ারম্যান তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়ে জেল কর্তৃপক্ষের অবস্থান নিয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগে আলোচনা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল (আইজি প্রিজনস) মিয়া ফারুক নাজির বিষয়টি নিয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাটক কারাগারে আন্তর্জাতিক কল করার কোনো সুবিধা নেই এবং এ সুবিধাটি শুধু লাহোরের কোর্ট লাখপত জেল এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে, যেখানে কিছু বিদেশি বন্দি রয়েছেন। উল্লেখ্য, গত মাসে দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে গত সপ্তাহে কারাদাণ্ডের সেই রায় স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। যদিও এসব অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন ইমরান। এ ছাড়া দুর্নীতির মামলার রায় স্থগিত ঘোষণা করে ইমরানকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। এ রায়কে বিশ্বকাপজয়ী সাবেক এ তারকা ক্রিকেটারের জন্য বড় রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও গোপন তারবার্তা ফাঁসের ‘গুরুতর অপরাধে’ এখন ইমরানকে অ্যাটক কারাগারে আটকে রাখা হয়েছে। আর সেখান থেকেই তাকে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি দিয়েছেন দেশটির অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আদালত।

সর্বশেষ :

আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ   আত্রাইয়ের ভাঙা ব্রিজ যেন এক মরণ ফাঁদ চাঁপাইনবাবগঞ্জে  ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি   চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মদ ও ফেন্সিডিল আটক করেছে বিজিবি নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার   নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা   খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার   দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান   ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন   রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত   ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত